October 5, 2026, 1:35 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বরিশালে মেয়েকে হত্যার পর পিতার আত্মহত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশাল নগরীর কাউনিয়া পানির ট্যাংক এলাকার ‘স্বপ্ন বিলাস’ বাসার চতুর্থ তলায় ৭ বছরের শিশু রাবেয়া বসরী রোজাকে হত্যার পর আত্মহত্যা করেছেন তার পিতা।

সদ্য তালাকপ্রাপ্তা স্ত্রী তার কন্যাকে নিয়ে যাওয়ার হুমকি দেয়ায় মেয়েকে জবাই করে হত্যার পর পিতা নাইম হাওলাদার নিজে আত্মহত্যা করেন।

পরিবার থেকে পাওয়া সূত্রে পুলিশ জানায়, আজ বুধবার সকালে তালাক দেয়া স্ত্রী অনা আক্তার ফোন দিয়ে বলে সে তার মেয়েকে নিয়ে যাবে। তা সহ্য করতে না পেরে এই কান্ড ঘটায় নাইম। ৪ মাস আগে তাদের তালাক হয়। দেনমহর বাবদ ৫ লাখ টাকাও নেয় সে। এ ঘটনার পর থেকে মানুষিকভাবে ভেঙ্গে পরেছিল নাইম হাওলাদার।

নগরীর পলাশপুর এলাকায় তার স্ত্রীর বাড়ি। বছর খানের আগে প্রেমের সম্পর্কে বিয়ে হয়েছিল তাদের। নাইম অপসোনিন কোম্পানির গাড়ি চালক ছিলেন। আত্মহত্যার প্ররোচনা কিনা বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ প্রক্রিয়া চলমান বলে জানায় পুলিশ।

নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।



Our Like Page