October 3, 2026, 9:30 am
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

বরিশালে রামদা নিয়ে ইউপি সদস্যকে ধাওয়া করলেন চেয়ারম্যান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালের মেহেন্দিগঞ্জের দড়িচর খাজুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা রাঢ়ীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দেওয়ায় এক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করার অভিযোগ উঠেছে। এমনকি স্থির চিত্র এসেছে প্রতিবেদকের হাতে।

শুক্রবার সকাল ৭টার দিকের এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়। এ নিয়ে এলাকায় সমালোচনার ঝড় ওঠে।

স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা রাঢ়ী একটি ধারালো রামদা হাতে নিয়ে ইউপি সদস্য বাচ্চু দেওয়ানকে খুঁজতে থাকেন। বাচ্চু দেওয়ান ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। একপর্যায় ইউপি সদস্য সামনে পড়লে রামদা উঁচিয়ে চেয়ারম্যান তাকে কোপ দেওয়ার চেষ্টা করলে প্রত্যক্ষদর্শীরা প্রতিহত করে। মুহূর্তের মধ্যে সেই দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ইউপি সদস্য বাচ্চু দেওয়ান বলেন, ইউপি চেয়ারম্যানের দেওয়া কোপ লাগলে আমি দ্বি-খণ্ডিত হয়ে যেতাম। চেয়ারম্যানের বিরুদ্ধে আমিসহ পরিষদের ১০ সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছেন। যা লিখিত আকারে বরিশাল জেলা প্রশাসক এবং মেহেন্দিগঞ্জের ইউএনও বরাবর দিয়েছি। আগামীকাল (শনিবার) এ বিষয়ে সব সদস্যরা মিলে সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। এটা টের পেয়ে চেয়ারম্যান ক্ষুব্ধ হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেয়।

অপর ইউপি সদস্য শহীদ দেওয়ান বলেন, চেয়ারম্যান পরিষদে বসে মদ ও গাঁজা সেবন করেন। পরিষদের উন্নয়নমূলক কাজে অনিয়ম ও দুর্নীতি করে টাকা আত্মসাৎ করার প্রতিবাদ করায় তিনি ক্ষুব্ধ হয়ে আমাদের ক্ষতিসাধনের চেষ্টা করছেন। এছাড়াও চেয়ারম্যানের বিরুদ্ধে এলাকার মসজিদের ইমাম ও শিক্ষককে জুতার মালা পরিয়ে হেনস্তার অভিযোগ রয়েছে। সরকারি চাল আত্মসাৎ করার অভিযোগসহ একাধিক মামলা রয়েছে। এর আগে বহিষ্কৃতও হয়েছিলেন তিনি।

তবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা রাঢ়ী বলেন, ইউপি সদস্য বাচ্চু দেওয়ানসহ কয়েকজন সদস্য আমাকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, ওই ইউপি চেয়ারম্যানের সাথে পরিষদের সব সদস্যদের মধ্যে দ্বন্দ্ব বিরাজ করছে। তার মধ্যেই একজন জনপ্রতিনিধি হয়েও অস্ত্র নিয়ে মহড়া এবং কোপানোর চেষ্টার ঘটনায় জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

এ প্রসঙ্গে মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য একে অপরের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করেছেন। সার্বিক বিষয়টি পুলিশ নিবিড়ভাবে তদন্ত করছে। যিনিই অভিযুক্ত হবেন তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page