October 2, 2026, 8:39 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

বরিশালে ২৫০০ কেজি পলিথিনসহ ব্যবসায়ী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশালে পরিবেশদূষণকারী বিক্রি নিষিদ্ধ ২৫০০ কেজি পলিথিনসহ এক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (১২ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে বরিশাল নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুর ৩ নম্বর মসজিদ গলিতে এ অভিযান চালানো হয়।গ্রেপ্তারকৃত আক্কাস হাওলাদার ৫নং ওয়ার্ড পলাশপুর ৩নং মসজিদ গলির বাসিন্দা মৃত আ. হামেদ হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর সোহেল রানা বলেন, গভীর রাতে পলাশপুর এলাকায় র‌্যাব ও পরিবেশ অধিদপ্তর অভিযান চালায়। এ সময় আক্কাস হাওলাদারের ঘর থেকে ৩৫টি বস্তায় আনুমানিক ২৫০০ কেজি বিভিন্ন ধরনের নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়।

র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক বলেন, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। একই সঙ্গে জব্দকৃত পলিথিন ধ্বংস করা হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page