March 12, 2026, 10:53 am
শিরোনামঃ
প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো মার্কিন মেডিকেল কোম্পানিতে ইরানি হ্যাকারদের হামলা ইরানকে উপসাগরীয় দেশগুলোতে হামলা বন্ধ করতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া ১২২ জন ডেঙ্গু রোগী এখনো এ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে হাসপাতালের তথ্য সংগ্রহ শাখা।

মৃতরা হলেন, বরিশালের গৌরনদী উপজেলার সরিকল এলাকার বাসিন্দা ফাতেমা বেগম (৪৮), ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাসিন্দা জাফর (২৭), পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলার দোয়ানিয়া এলাকার আব্দুর রশিদ (৮০) ও পটুয়াখালীর দশমিনা উপজেলার সাদিয়া (১৩)। তারা চারজনই শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এনিয়ে চলতি বছর এ হাসপাতালে ভর্তি হওয়া ৭ হাজার ২৫৬ রোগীর মধ্যে ১২৫ জন রোগীর মৃত্যু হলো।

হাসপাতালের প্রশাসনিক শাখা সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিম হাসপাতালে নতুন ৩৯ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৩৫ জন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page