April 9, 2026, 8:32 am
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বসন্তবরণ-ভালোবাসা দিবস-আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শতকোটি টাকার ফুল বিক্রির আশা ঝিনাইদহের চাষিদের

ঝিনাইদহ প্রতিনিধি : বসন্তবরণ, ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহের ফুলচাষিরা ব্যাপক প্রস্তুতি নিয়েছিলেন। ফুলের চাষ ও পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছিলেন তারা। ফুল চাষিদের আশা, এসব দিবস ঘিরে অন্তত শতকোটি টাকার ফুল বিক্রি হবে। এরই মধ্যে মাঠে শোভা পাচ্ছে রংবেরঙের ফুল।
ঝিনাইদহ সদর, কালীগঞ্জ,কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে জারবেরা, গোলাপ, গ্লাডিওলাস, লিলিয়াম, টিউলিপ, রজনীগন্ধা, গাঁদা, চন্দ্রমল্লিকা, জিপসিসহ বিভিন্ন ফুলের জাত। এবারের মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকার কারণে ফুলের উৎপাদন আগের তুলনায় অনেক বেশি। চাষিরা এখন ফুলের পরিচর্যায় মনোযোগী, যাতে ফুলগুলো ভালোবাসা দিবস, বসন্ত উৎসব ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাজারে বিক্রির উপযোগী থাকে।

ফুলচাষি রোজিনা খাতুন বলেন, ‘ভালোবাসা দিবসে রজনীগন্ধা গোলাপ বেশি বিক্রি হচ্ছে এছাড়াও ,২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাঁদা ফুল বেশি বিক্রি হবে। ফুলের মান ধরে রাখতে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে নিয়মিত কীটনাশক ব্যবহার করছি। আবহাওয়া ভালো থাকায় ফুলের উৎপাদন অনেক বেশি হয়েছে। দামও দিন দিন বাড়ছে।

ফুলচাষি ইমারুল ইসলাম বলেন, এ বছর দুই বিঘা জমিতে গোলাপ চাষ করেছি। খরচ হয়েছে ৮ লাখ টাকা। আশা করছি, ৩০ লাখ টাকার ফুল বিক্রি করতে পারব।’ আর রেজাউল ইসলাম তার দেড় বিঘা জমিতে লাল, সাদা, কমলা, হলুদ এবং গোলাপি রঙের গোলাপ চাষ করেছেন। তিনি বলেন, ‘ভালোবাসা দিবসের জন্য এই রঙের ফুলের কদর বেশি। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের উৎপাদন অনেক বেশি হয়েছে।’ ঝিনাইদহের ফুলচাষিরা বিশ্বাস করছেন, এবারের ফুলের মৌসুম তাদের জন্য এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।
ঝিনাইদহ জেলা ফুলচাষি ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জমির উদ্দিন বলেন, ‘সারা বছর ফুল বিক্রি কম হলেও এই তিন উৎসবের সময় ব্যবসা ভালো হয়। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হয়েছে। এসব উৎসবের মাধ্যমে আমরা অন্তত শতকোটি টাকার ফুল বিক্রি করতে পারব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ষষ্টি চন্দ্র রায় বলেন, ‘ঝিনাইদহের ফুলচাষিরা দেশের বিভিন্ন অঞ্চলের ফুলের চাহিদা মেটাচ্ছেন। আবহাওয়া ভালো থাকায় এই বছর ফুলের উৎপাদন বেশি হয়েছে। আশা করছি, গত বছরের তুলনায় এবার বেশি টাকা আয় করবেন চাষিরা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page