March 31, 2026, 4:31 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জ্বালানি পাম্পে নজরদারি বাড়াতে টাস্কফোর্স গঠন ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা হবে বাধ্যতামূলক : প্রধানমন্ত্রী তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ দেশের ক্রীড়াঙ্গনকে সমৃদ্ধ করার প্রকৃত পথ : স্থানীয় সরকার মন্ত্রী অবৈধ তেল মজুতের তথ্য দিলেই মিলবে ১ লাখ টাকা পুরস্কার ১০ এপ্রিলের মধ্যে এমপিরা বাসা বরাদ্দ পাচ্ছেন চুয়াডাঙ্গায় ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ ৪ জন আটক মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ ইসরায়েল আমাদের মেধাশূন্য করতে বিশ্ববিদ্যালয়ে হামলা করছে : ইরানের পররাষ্ট্রমন্ত্রী হরমুজ প্রণালি নিয়ে ইসলামাবাদে চার দেশের কূটনৈতিক তৎপরতা ৬ বছর বিরতির পর উত্তর কোরিয়ায় এয়ার চায়নার ফ্লাইট পুনরায় চালু
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করতে ভূমিকা রাখছে আইসিটি : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, আইসিটি সেক্টর উন্নয়নের মাধ্যমে নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশের উন্নয়নশীল দেশের যাত্রায় বড় ভূমিকা রাখছে।  প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশের কার্যক্রম শুরু করেছিলেন। এখন তার সুফল মিলছে। তিনি বলেন, শুধু চাকুরীর পেছনে না দৌড়ে নিজেদের দক্ষ মানবসম্পদে পরিনত করতে হবে।

রবিবার দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলা পরিষদ অডিটরিয়ামে আইসিটিতে ক্যারিয়ার গড়তে আগ্রহী শিক্ষিত তরুণ-তরুণীদের জন্য আয়োজিত ‘স্মার্ট কর্মসংস্থান মেলার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।

স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন সম্ভাবনার নবদিগন্ত উন্মোচন করবে- উল্লেখ করে প্রধান অতিথির বক্তবে শাহরিয়ার আলম বলেন, আজকের এই মেলায় ২৩ টি ষ্টল রয়েছে। যাদের মুল চাওয়ায় হচ্ছে চারঘাট-বাঘার বেকার যুবক-যুবতীদের কর্মস্ংস্থান তৈরী করা। যারা এই মেলায় চাকরি পাবে না, তাদেরও বিভিন্ন ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলা হবে। পরবর্তীতে কাজের সুযোগ তৈরী করে দেয়া হবে। তিনি বলেন, বাংলাদেশের অনেকেই আজ আইসিটির মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে ঘরে বসে লাখ লাখ টাকা আয় করছে।

রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার সজীব ওয়াজেদ জয়ের নাম উল্লেখ করে বলেন, বাংলাদেশের আজকের উন্নয়নের পেছনের সবচেয়ে বড় ক্ষেত্র আইসিটি। আইসিটি ক্ষেত্রে নিরব বিপ্লব ঘটেছে। বর্তমানে এই খাত থেকে বাংলাদেশের আয় ১.৫ বিলিয়ন। এর পেছনের কারিগর সজীব ওয়াজেদ জয়। আমাদের লক্ষ্য আগামী ২০২৫ সালের মধ্যে ১০ লাখ ফ্রিল্যান্সার তৈরি করা।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সজীব ওয়াজেদ জয় নিরলস কাজ করে যাচ্ছেন এবং ২০৪১ সালের মধ্যে তিনি দেশকে উন্নত ও স্মার্ট এবং জনগণকে তথ্য প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page