March 3, 2026, 6:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের বিভিন্ন সীমান্তে বিজিবির অভিযানে কোটি টাকার মাদক ও ডিএনএ টেস্ট কিট উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ৪০ জন কৃষকের মাঝে হলুদ চাষের প্রণোদনা বিতরণ প্রধানমন্ত্রীর ১০ মার্চের বগুড়া সফর স্থগিত সড়ক থেকে ব্যানার অপসারণে প্রধানমন্ত্রীর নির্দেশ পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সাথে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ সরকারি খরচে ১৩ লাখ ৯৭ হাজার ৫৩০ জনকে আইনি সহায়তা যশোরে চালডাল ডটকমের ৮ শতাধিক কর্মীর বিক্ষোভ-ভাঙচুর সিরাজগঞ্জে পুকুরে মাছ ধরা নিয়ে বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে ২ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশি জেলে হত্যার ঘটনায় মিয়ানমারের কাছে বাংলাদেশের তীব্র প্রতিবাদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকা আজ মিয়ানমারের নৌবাহিনীর হাতে একজন বাংলাদেশী জেলেকে হত্যার প্রতিবাদ জানিয়েছে এবং এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

আজ এক সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ‘গত ৯ অক্টোবর মিয়ানমারের নৌবাহিনীর হাতে কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহ পরীর দ্বীপের কোনা পাড়ার উসমান (৬০) নামের বাংলাদেশি জেলেকে হত্যার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের কাছে তীব্র প্রতিবাদ জানিয়েছে।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবাদলিপিতে বলা হয়েছে, ঢাকায় মিয়ানমার দূতাবাসে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘এই মর্মান্তিক ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।’

এতে বলা হয়েছে, মিয়ানমারকে বাংলাদেশের ভূখণ্ডের জলসীমার অখণ্ডতাকে সম্পূর্ণভাবে সম্মান করতে এবং কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

প্রতিবাদে টেকনাফ উপজেলার সেন্ট মার্টিন দ্বীপের কাছে মাছ ধরার সময় উসমানের মালিকানাধীন একটি নৌকাসহ ৫৮ বাংলাদেশি জেলে ও ছয়টি মাছ ধরার নৌকা অপহরণের ঘটনায় মিয়ানমারের প্রতি গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

বাংলাদেশ কোস্টগার্ড ও মিয়ানমার নৌবাহিনীর মধ্যে যোগাযোগের পর অবশেষে গতকাল দুই দফায় নৌকাসহ জেলেদের ছেড়ে দেওয়া হয়।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ঢাকা এই ধরনের অযৌক্তিক কর্মকাণ্ডের পুনরাবৃত্তি রোধে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page