April 10, 2026, 8:48 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশী শ্রমিকের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী অস্ট্রেলিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশী শ্রমিকদের দক্ষতা বৃদ্ধিতে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

বৃহস্পতিবার (০৯ মার্চ) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের সাথে সাক্ষাৎকালে হাইকমিশনার তার সরকারের এ আগ্রহের কথা জানান।

বৈঠকে হাইকমিশনার জানান, অস্ট্রেলিয়ায় কারিগরিভাবে দক্ষ জনবলের প্রচুর চাহিদা রয়েছে। এ বিষয়ে দক্ষ জনবল তৈরিতে সহযোগিতা করবে অস্ট্রেলিয়া।

কারিগরি শিক্ষার জন্য অস্ট্রেলিয়ায় অনেক উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসময় প্রতিমন্ত্রী শ্রম মন্ত্রণালয়ের অধীনে রাজশাহীতে নির্মিত জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি বিষয়ক গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং টঙ্গীতে নির্মিতব্য বঙ্গবন্ধু ন্যাশনাল লেবার ইনস্টিটিউটে প্রশিক্ষণ এবং গবেষণা কার্যক্রমে অস্ট্রেলিয়া সরকারের কাছে কারিগরি সহযোগিতা চান।

দক্ষতা বৃদ্ধিতে এ প্রতিষ্ঠান দুটি ভালো ভূমিকা রাখবে বলে আশা ব্যক্ত করে হাইকমিশনার বলেন, এ দুটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ এবং গবেষণা বিষয়ে কারিগরি সহযোগিতা দেয়ার জন্য গুরুত্ব অস্ট্রেলিয়া সরকারের কাছে তুলে ধরবেন।

হাই কমিশনার গত বছরের ২২ ডিসেম্বর সিঙ্গাপুরে আইএলও এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সম্মেলনে অস্ট্রেলিয়ার দক্ষতা ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রীর সাথে বৈঠকের জন্য শ্রম প্রতিমন্ত্রীর হাতে একটি ধন্যবাদপত্র হস্তান্তর করেন। বাংলাদেশ-অস্ট্রেলিয়ার বর্তমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামীতে আরো জোরদার হবে বলে উভয়পক্ষ আশাবাদ ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, যুগ্মসচিব(আইও) মো. হুমায়ুন কবির এবং অস্ট্রেলিয়ান হাই কমিশনের দুজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

 

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page