October 17, 2026, 8:26 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের কৃষির আধুনিকায়নে সহযোগিতা করবে ইউএসএআইডি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের কৃষিকে আধুনিক করতে উন্নত গবেষণা কার্যক্রম  ও উন্নত প্রযুক্তির বিষয়ে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ( ইউএসএআইডি)।  আজ বুধবার সকালে সচিবালয়ে ইউএসএআইডি, ওয়াশিংটনের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কাউরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য  ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে বৈঠকে করে এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, বর্তমান সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে কাজ করছে। সেজন্য, কৃষিপণ্যের রফতানি বাড়াতে ও ভ্যালু অ্যাড করার লক্ষ্যে নানান উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সম্প্রতি কৃষিতে অগ্রাধিকার খাত চিহ্নিত করে বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
তিনি বলেন, বিনিয়োগ পরিকল্পনায় কোল্ড স্টোরেজ স্থাপন ও সংগ্রহোত্তর ব্যবস্থাপনা, কৃষি প্রক্রিয়াজাতকরণ ও বিপণন, ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার, সেচ ও পানি ব্যবস্থাপনা, দক্ষ মানবসম্পদ তৈরি ও ৪র্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি ব্যবহার এই ৬টি খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। এসব খাতে ইউএসএআইডির কারিগরি ও আর্থিক  সহযোগিতা প্রয়োজন।
ইউএসএআইডির প্রতিনিধিদল জানান, বাংলাদেশের কৃষির অগ্রাধিকার খাতে বিনিয়োগ ও সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করবে। এছাড়া বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করতেও উদ্যোগ নেবে।
বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুহুল আমিন তালুকদার, ইউএসএআইডির বাংলাদেশ মিশন ডাইরেক্টর রিড অ্যাচলিম্যান, ডাইরেক্টর মোহাম্মদ খান এবং যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের অ্যাটাশে সারাহ জিলেস্কি উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page