September 7, 2026, 2:18 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের প্রায় ৫ কোটি মানুষ থাইরয়েড সমস্যায় ভুগছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে প্রায় ৫ কোটি মানুষের বিভিন্ন থাইরয়েড সমস্যা রয়েছে বলে জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ক্লিনিক্যাল অ্যান্ড্রোক্রাইনোলজি অ্যান্ড ডায়াবেটোলজিস্ট অব বাংলাদেশ (এসিইডিবি)। তবে এদের অর্ধেকেরও বেশি মানুষ জানে না যে তারা এ সমস্যায় ভুগছে। এছাড়া পুরুষদের তুলনায় নারীরা চার-পাঁচগুণ বেশি আক্রান্ত হয় বলে জানিয়েছেন থাইরয়েড বিশেষজ্ঞরা।

বুধবার (২৪ মে) বিশ্ব থাইরয়েড দিবস ২০২৩ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, থাইরয়েড গ্রন্থিটি গলার সামনের দিকের উঁচু হাড়ের নিচে অবস্থিত। গ্রন্থিটি দেখতে প্রজাপতির মতো এবং এটি ট্রাকিয়া বা শ্বাসনালিকে পেঁচিয়ে থাকে। যদিও এটি একটি ছোট গ্রন্থি, কিন্তু এর কার্যকারিতা ব্যাপক। থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হরমোন মানব পরিপাক প্রক্রিয়ায় অন্যতম ভূমিকা পালন করে। ভ্রুণ অবস্থা থেকে আমৃত্যু থাইরয়েড হরমোনের প্রয়োজন অপরিহার্য।

থাইরয়েডের তারতম্যের প্রভাব তুলে ধরে বলা হয়, এ হরমোনের তারতম্যের জন্য শারীরিক ও মানসিক বৃদ্ধি, শরীর মোটা হওয়া, ক্ষয় হওয়া, মাসিকের বিভিন্ন সমস্যা, ত্বকের বিভিন্ন সমস্যা, হার্টের সমস্যা এবং চোখ ভয়ঙ্করভাবে বড় হয়ে যেতে পারে। বন্ধ্যাত্বের অন্যতম কারণও থাইরয়েডের। এমনকি শারীরিক কার্যক্ষমতা সঠিক রাখার জন্য নির্দিষ্ট মাত্রায় এ হরমোন শরীরে থাকা একান্ত জরুরি বলেও জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।

নবজাতকের সুস্থতার সঙ্গে থাইরয়েডের সম্পর্ক তুলে ধরে বলা হয়, সুস্থ নবজাতকের জন্য সুস্থ মা একান্ত প্রয়োজন। মায়ের থাইরয়েড হরমোনের সমস্যা থাকলে এর প্রভাব নবজাতকের ওপর পড়ে। নবজাতকের থাইরয়েড হরমোনের অভাব শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটায়। ফলে শিশু প্রতিবন্ধীতে পরিণত হতে পারে। শিশুকে এ প্রতিবন্ধিতার হাত থেকে রক্ষা করার জন্য প্রতিটি নবজাতকের জন্মের সঙ্গে সঙ্গে থাইরয়েড-হরমোন পরীক্ষা করা একান্ত জরুরি।

আয়োডিনের ঘাটতির বিষয়ে আলোচকরা বলেন, হরমোন নরমাল থেকেও থাইরয়েড গ্রন্থি ফুলে যেতে পারে। সাধারণত আয়োডিনের অভাবে গলাফুলা রোগ হয়। যাকে আমাদের সাধারণ ভাষায় ঘ্যাগ রোগ বলা হয়। বাংলাদেশে যদিও আয়োডিনযুক্ত লবণ খাওয়া হচ্ছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ডায়াবেটিস ও হরমোন বিভাগের উদ্যোগে পরিচালিত সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দেশের বেশিরভাগ স্কুলগামী শিশু এবং গর্ভবতী মায়েদের আয়োডিনের অভাব রয়েছে। এ আয়োডিন শরীরে অতি প্রয়োজনীয় থাইরয়েড হরমোন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

স্বাভাবিকভাবে থাইরয়েড হরমোন তৈরিতে সুষম খাদ্যে পর্যাপ্ত পরিমাণ সেলেনিয়াম এবং আয়রণ প্রয়োজন বলে জানিয়েছেন অ্যান্ড্রোক্রাইনোলজি বিশেষজ্ঞরা।

আলোচনায় অংশ নিয়ে থাইরয়েড বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মীর মোশাররফ হোসেন বলেন, থাইরয়েডের বিষয়ে সচেতনতা জরুরি। অজ্ঞতার কারণে থাইরয়েডের বিষয়ে স্বচ্ছ ধারণা না থাকায় অনেকে দেরিতে চিকিৎসা নিচ্ছেন। আবার অনেকে নানা জনের পরামর্শে ওষুধ খান। এতে অনেক সময় ভুল ওষুধ খাওয়া হয়। ফলে রোগের জটিলতা বাড়ছে।

থাইরয়েডে পার্থক্য রয়েছে জানিয়ে তিনি বলেন, হাইপো থাইরয়েড হলে অল্প খাবার খেয়েও মানুষের ওজন বেড়ে যাবে, শরীর দুর্বল লাগবে। এসব রোগীর কোষ্ঠকাঠিন্য দেখা দেয়, নারীদের ক্ষেত্রে অনিয়ন্ত্রিত মাসিকের সমস্যা হয়। অন্যদিকে হাইপার থাইরয়েডের ক্ষেত্রে তার বিপরীত লক্ষণ দেখা যায়। ফলে এর চিকিৎসাও ভিন্ন হবে।

অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ বলেন, বন্ধাত্বের অন্যতম কারণ থাইরয়েড সমস্যা। তাই সমস্যার ক্ষেত্রে গাইনী বিশেষজ্ঞের পরামর্শের পাশাপাশি থাইরয়েডের চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। অন্যথায় নবজাতকের মানসিক ও শারীরিক বৃদ্ধিতে ব্যাঘাত ঘটতে পারে। শিশু হাবাগোবা হিসেবে বেড়ে উঠতে পারে। এ অবস্থা থেকে উত্তরণে গর্ভবতী অবস্থায় ও প্রসবের আগে থাইরয়েড পরীক্ষা জরুরি।

এছাড়া নবজাতকের জন্মের সাতদিনের মধ্যে স্ক্রিনিং ও পরীক্ষা করা পরামর্শ প্রখ্যাত এ থাইরয়েড বিশেষজ্ঞের।

সংবাদ সম্মেলনে দেশে থাইরয়েড চিকিৎসার তথ্য তুলে ধরে জানানো হয়, সরকার পুরনো ৮টি মেডিকেল কলেজের সঙ্গে নতুন করে আরও ৬টি মেডিকেল কলেজে অ্যান্ডোক্রাইনোলজি বিভাগ খোলার মাধ্যমে হরমোনজনিত রোগের চিকিৎসার জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করেছেন। বর্তমানে সরকারি পর্যায়ে প্রায় ১০০ হরমোন বিশেষজ্ঞ কাজ করে যাচ্ছেন। আর বেসরকারি পর্যায়ে ২০০ জন বিশেষজ্ঞ চিকিৎসক কাজ করছেন।

এ বিশেষজ্ঞদের পদায়নের মাধ্যমে এনসিডির লক্ষ্যমাত্রা অর্জনে সহায়ক শক্তি হিসাবে কাজে লাগানো সম্ভব। এনসিডির মাধ্যমে থাইরয়েড হরমোনের রোগের ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি করা যেতে পারে বলে অভিমত জানিয়েছে এসিইডিবির সদস্য থাইরয়েডের বিশেষজ্ঞ চিকিৎসারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page