March 27, 2026, 8:31 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের সঙ্গে সহযোগিতার সম্ভাবনা খুঁজতে যৌথ কমিশন গঠন করতে চায় লিবিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে নবনিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুল মুতালিব এস এম সুলিমান বলেছেন, তার সরকার বাংলাদেশ এবং লিবিয়ার মধ্যে সহযোগিতার প্রধান ক্ষেত্রগুলো খুঁজে বের করার জন্য ঢাকার সঙ্গে একটি যৌথ কমিশন গঠন করতে আগ্রহী।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত আজ মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ মন্তব্য করেন।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন খাতে অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি ব্যবসায়ী ও চেম্বার কর্মকর্তাদের মধ্যে আরও যোগাযোগের গুরুত্ব তুলে ধরেন।

তিনি বলেন, গার্মেন্টস, ফার্মাসিউটিক্যালস এবং আইটি খাতে সহযোগিতা বাড়ানো যেতে পারে এবং লিবিয়া বাংলাদেশ থেকে পাট এবং অন্যান্য পণ্য আমদানির বিষয়ে বিবেচনা করতে পারে।

উভয় পক্ষই ফরেন অফিস কনসালটেশন এবং চুক্তি সইয়ের মতো প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী রোহিঙ্গা ইস্যুতে লিবিয়ার অব্যাহত সহযোগিতা কামনা করেছেন। সূত্র: বাসস

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page