April 10, 2026, 2:47 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশের ৫১ লাখ ২৩ হাজার ৭৯১ শিশু  করোনার টিকা পেয়েছে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত দুই মাসে ৫ থেকে ১১ বছর বয়সি শিশুদের মধ্যে ৫১ লাখ ২৩ হাজার ৭৯১ জন শিশু এ পর্যন্ত করোনার সংক্রমণ প্রতিরোধক টিকা পেয়েছে। গত ২৫ আগস্ট থেকে দেশব্যাপী আনুষ্ঠানিকভাবে ৫ থেকে ১১ বছরের শিশুদের (প্রাথমিকের শিক্ষার্থী) টিকা কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমে প্রথম ডোজ টিকা নেওয়ার মধ্য দিয়ে টিকার আওতায় এসেছে শিশুরা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে টিকা নিয়েছে ৪৭ হাজার ৪৪৯টি শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর মেনেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেন স্বাক্ষরিত করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ভ্যাকসিনেশন কার্যক্রমের শুরু থেকে এখন পর্যন্ত টিকার প্রথম ডোজ নিয়েছেন ১৩ কোটি ৫৯ লাখ ৯২ হাজার ৭৬৫ জন। এছাড়া দুই ডোজ টিকার আওতায় এসেছেন ১২ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার ৭৮৯ জন। আর বুস্টার ডোজ নিয়েছেন ৫ কোটি ৭৬ লাখ ২২ হাজার ৫১৮ জন।

এতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় (রবিবার) সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৫০ হাজার ৪৮৮ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ৫০২ জনকে। এছাড়া বুস্টার ডোজ টিকা পেয়েছেন ৫৭ হাজার ৬২৫ জন। তাদের দেওয়া হয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্মা, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা।

প্রসঙ্গত, দেশে করোনা টিকার নিবন্ধন শুরু হয় গত বছরের ২৭ জানুয়ারি। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান কার্যক্রম শুরু হয়। পাঁচ বছর বয়সি যেকোনো মানুষ এখন টিকা নিতে পারছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page