September 29, 2026, 2:10 pm
শিরোনামঃ
একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার কুমিল্লায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত বাংলাদেশের ওষুধে ১০০ শতাংশ শুল্ক ছাড়ের ঘোষণা ট্রাম্পের রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া : জেলেনস্কির ইরানকে ছাড়ের প্রস্তাবের খবর অস্বীকার করলেন ট্রাম্প মধ্যপ্রাচ্যের কোনো অবকাঠামোই ইরানি হামলা থেকে নিরাপদ না : গালিবাফ যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ৩৬ কোটি ২১ লাখ ডোজ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে এখন পর্যন্ত করোনার টিকা দেওয়া হয়েছে ৩৬ কোটি ২১ লাখ ডোজ। করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১৫ কোটি সাত লাখ, দ্বিতীয়  ডোজ ১৪ কোটি, প্রথম বুস্টার ডোজ ছয় কোটি ৭৫ লাখ ও দ্বিতীয় বুস্টার ডোজ নিয়েছে ৩২ লাখ মানুষ।

মঙ্গলবার (১৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই তথ্য জানান।

মহাখালীর ডিএনসিসি কোভিড ডেডিকেটেড হাসপাতালকে দ্রুত সিটি করপোরেশনের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান মন্ত্রী।

উল্লেখ্য, পাইকারি মার্কেট হিসেবে নির্মাণকাজ শেষ হওয়ার পর করোনা প্রাদুর্ভাবের সময় বিশেষায়িত হাসপাতালে পরিণত করা হয় মহাখালী ডিএনসিসি মার্কেটকে। ২০২১ সালে কোভিড-১৯ মহামারির সময় শুধু করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য সাময়িকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে মার্কেটটি হস্তান্তর করে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) কর্তৃপক্ষ। শুরুর দিকে রোগীর চাপ থাকলেও করোনা প্রাদুর্ভাব কমলে রোগীর সংখ্যাও কমে যায়। পরবর্তীতে এই হাসপাতালে ডেঙ্গুর চিকিৎসা দেওয়ার ঘোষণা দেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্তমান মেয়র মো. আতিকুল ইসলাম। এ সময় তিনি বলেন, এটিকে জেনারেল হাসপাতাল করা হবে। ডিএনসিসি বলছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতির অপেক্ষায় আটকে আছে জেনারেল হাসপাতালের পরিকল্পনা।

আজকের বাংলা তারিখ



Our Like Page