October 10, 2026, 8:03 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে নিরাপত্তা ঝুঁকি নেই : মার্কিন রাষ্ট্রদূতকে ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘একটি গোষ্ঠী যুক্তরাষ্ট্রকে নিরাপত্তা ঝুঁকি নিয়ে উসকানি দিচ্ছে। আমরা রাষ্ট্রদূতকে আশ্বাস দিচ্ছি, বাংলাদেশে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। সবাই এ দেশে নিরাপদ।’

শনিবার (১৭ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে ঢাকায় আওয়ামী লীগের ‘বিজয় শোভাযাত্রা’ উদ্বোধনের আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ আন্দোলনেও খেলবে, নির্বাচনেও খেলবে। আপনারা প্রস্তুত হন পরাজয়বরণ করার জন্য।’

শোভাযাত্রার আগে এ সমাবেশে বক্তৃতা করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফও। তিনি বলেন, বিজয়ের মাসে ঘোষণা দিতে চাই, স্বাধীনতাবিরোধীদের রাজনীতি করার কোনো অধিকার নেই। তাদের রুখে দিতে আওয়ামী লীগ বদ্ধপরিকর। বিএনপি-জামায়াতকে রাজনৈতিকভাবে পরাজিত করার সংগ্রাম চলবে।

যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, রাজনীতির নামে যারা পাকিস্তানের দোসর হয়ে কাজ করছেন, তাদের কবর রচনা করা হবে। দেশবিরোধী কোনো অপচেষ্টা মেনে নেওয়া হবে না।

বিকেলে রাজধানীর রমনা থেকে বিশাল বিজয় শোভাযাত্রা ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উত্তরের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এ মান্নান কচি প্রমুখ।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page