April 8, 2026, 3:49 pm
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে সামরিক অস্ত্র বিক্রি করতে চায় জাপান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশের কাছে সামরিক অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে জাপান। আসছে ১৫ মে টোকিওতে অনুষ্ঠেয় বাংলাদেশ-জাপান ষষ্ঠ ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে এ বিষয়ে মূল আলোচনা হতে পারে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র।

বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন। জাপানের পক্ষে থাকবেন দেশটির সিনিয়র ডেপুটি ফরেন মিনিস্টার আকাহরি তাকিশি। দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, প্রতিরক্ষা সহযোগিতা, ইন্দো-প্যাসিফিক কৌশল, মিয়ানমার ও রোহিঙ্গা সংকট, আঞ্চলিক নিরাপত্তা এবং জনকেন্দ্রিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা কালবেলা-কে বলেন, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক সবসময়ই ইতিবাচক। এবার এফওসিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সফর নিয়েও আলোচনা হবে।

পরিকল্পনা অনুযায়ী, ২৯-৩১ মে জাপান সফরে যাবেন প্রধান উপদেষ্টা। তিনি টোকিওতে দুদিন ও ওসাকায় এক দিন অবস্থান করবেন। সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।

জাপান দীর্ঘদিন ধরে বাংলাদেশে অর্থনৈতিক সহযোগিতা এবং পিপল-টু-পিপল কানেকটিভিটির ওপর গুরুত্ব দিলেও এবার তাদের নতুন এজেন্ডা এশিয়ায় সামরিক অস্ত্র রপ্তানির বাজার সম্প্রসারণ। এ জন্য বাংলাদেশকে অস্ত্র বিক্রির প্রস্তাব দিয়েছে দেশটি। এফওসি বৈঠকে বিষয়টি গুরুত্বসহকারে তোলা হবে বলে জানিয়েছে টোকিও।

তবে বাংলাদেশ অস্ত্র কিনবে কি না—এ বিষয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি। সূত্র জানায়, দ্বিপক্ষীয় আলোচনায় সবাই তাদের নিজ নিজ এজেন্ডা তুলে ধরে। অস্ত্র বিক্রির বিষয়টি সময়সাপেক্ষ এবং উচ্চপর্যায়ের রাজনৈতিক আলোচনা ছাড়া তা এগোবে না।

চীন নিয়ে জাপানের অস্বস্তি

চীন ও বাংলাদেশের মধ্যে সম্প্রতি ঘনিষ্ঠতা বৃদ্ধিতে অস্বস্তি রয়েছে জাপানের। গত বছর রাজনৈতিক পটপরিবর্তনের পর চীনের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার হয়। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীন সফর করেন। পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রও বেড়েছে।

অন্যদিকে, জাপান ও চীনের মধ্যে দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক বিরোধ রয়েছে। ফলে চীনের সঙ্গে বাংলাদেশের ঘনিষ্ঠতা এ অঞ্চলে জাপানের অবস্থান নিয়ে উদ্বেগ সৃষ্টি করছে। আসন্ন এফওসি বৈঠকে মধ্যাহ্নভোজের আগেই চীন ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এফওসি বৈঠক উপলক্ষে বুধবার ঢাকায় পররাষ্ট্র সচিবের সভাপতিত্বে এক আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জাপান দূতাবাস এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন। সেখানে জাপানের সামরিক প্রস্তাব ও বাংলাদেশের আলোচ্য এজেন্ডা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page