August 28, 2026, 9:20 am
শিরোনামঃ
মাগুরায় বিনামূল্যে ছানি অপারেশনে দৃষ্টিশক্তি ফেরানোর উদ্যোগ যশোরে মাকে হত্যার অভিযোগে যশোরে শিক্ষক ছেলে আটক যশোরে আল আমিন হত্যা মামলায় এবার রসুল আটক রাষ্ট্রের কল্যাণে দলনিরপেক্ষভাবেই কাজ করব : রাষ্ট্রপতি ফখরুল ইসলাম সংসদে সরকারদলীয় এমপিদের নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক দুর্নীতির মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস ও আমির খসরু নেপালের বন্যায় হতাহতদের স্মরণে সংসদে শোক প্রস্তাব ; সহায়তার বার্তা জানাল বাংলাদেশ জয়পুরহাটে নিখোঁজের ৫ দিন পর আখখেতে মিলল ইজিবাইক চালকের কঙ্কাল দিনাজপুরে সাবেক শ্রমিক লীগ নেতার মুক্তির দাবিতে থানা ঘেরাও-সংঘর্ষ ভয়াবহ বন্যায় নেপাল ও চীনের ১৫০০ জন মানুষ নিখোঁজ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি ; নতুন শনাক্ত ১৯ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। তবে, মহামারির শুরু থেকে এ পর্যন্ত করোনায় দেশে ২৯ হাজার ৪৩১ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৪৮৮ জনে।

শুক্রবার (২৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশে চলমান ৮৮৩টি পরীক্ষাগারে ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৪৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ২৪৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৫০ শতাংশ।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তদের মধ্যে থেকে সেরে উঠেছেন ৮৭ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৮৫ হাজার ৪১৭ জনে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page