September 7, 2026, 11:59 am
শিরোনামঃ
দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু ; শনাক্ত ১৬৬

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। গতকালও একজনের মৃত্যু হয়েছিল। এনিয়ে দেশে  মোট করোনায় মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৫৫ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় ১ হাজার ৭০৫ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ২ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৫১ জনের। সংক্রমণ বেড়েছে ২ দশমিক ৩১ শতাংশ। বৃহস্পতিবার শনাক্তের হার ছিল ৭ দশমিক ১৩ শতাংশ। আজ বেড়ে হয়েছে ৯ দশমিক ৭৪ শতাংশ।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ৬৮৪ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৪১ হাজার ১৩২ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ২১ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৮৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ২০ লাখ ৭ হাজার ২৩৮ জন। সুস্থতার হার ৯৮ দশমিক ৩৪ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৮ দশমিক ৩৪ শতাংশ।

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page