October 9, 2026, 1:58 pm
শিরোনামঃ
মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলনকে আদালতে হাজির করার পর হঠাৎ অসুস্থ
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় ১ জনের মৃত্যু ; নতুন  শনাক্ত ৩৫

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে ২৯ হাজার ৪৩০ জনের। এসময়ে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ৩৬ হাজার ২৬৮ জনে।

বুধবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮৮৩টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৩১৯টি এবং মোট নমুনা পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৩২৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ৫০ লাখ ৫৭ হাজার ৭২৫টি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৮৪ হাজার ১২৪ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার এক দশমিক ০৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৫২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৪৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

আজকের বাংলা তারিখ

  • ৯ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৭শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page