September 28, 2026, 4:27 pm
শিরোনামঃ
যশোরে জমি বিক্রিতে কমিশন চাওয়ার অভিযোগে বিএনপি- যুবদলের ৫ নেতার বিরুদ্ধে আদালতে মামলা যশোরের শার্শায় যুবলীগের কর্মী হযরত আলী আটক যশোরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ সেবার মান না বাড়ালে বাস কোম্পানির রুট পারমিট বাতিল : সড়কমন্ত্রী সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি সংসদ ও স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয় জানতে চেয়ে রুল জারি হাইকোর্টের মহেশপুরে হত্যা মামলার প্রধান আসামিসহ ৩ জন আটক ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির অভিযানে পিস্তল ; গুলি ও ৭৮ বোতল এসকাফ উদ্ধার চাঁদপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৭০ জন আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় কারো মৃত্যু হয়নি ; নতুন শনাক্ত ৮৮

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। এসমযে নতুন করে ৮৮ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩ দশমিক ২৫ শতাংশ। তবে কেউ মারা যাননি। শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ৭২ জন ঢাকা বিভাগের, ৩ জন ময়মনসিংহ বিভাগের, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ৫ জন, খুলনা বিভাগের ২ জন, সিলেট বিভাগ ১ জন ও বরিশাল বিভাগের ১ জন।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ২০ লাখ ৩৫ হাজার ৭৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ৪২৫ জন।

আজকের বাংলা তারিখ



Our Like Page