September 29, 2026, 5:47 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশে ২৪ ঘন্টায় ২৩ জন করোনায় আক্রান্ত ; কোন মৃত্যু নেই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশে ২৪ ঘন্টায় ২৩ জন। করোনায় আক্রান্ত হয়েছে এ সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৭১১টি নমুনা পরীক্ষা করে ওই ২৩ রোগী শনাক্ত হয়।

এতে দিনে শনাক্তের হার হয়েছে ৩ দশমিক ২৩ শতাংশ, যেখানে আগের দিনে এই হার ছিল ৫ দশমিক ৬১ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা হয়েছে ২০ লাখ ৪৩ হাজার ৮৫ জন। মৃতের সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৬২ জন রয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৭৫ জন কোভিড রোগী সেরে উঠেছেন; তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৯ হাজার ৮১৯ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের মধ্যে ১৬ জনই কক্সবাজারের। এর বাইরে চট্টগ্রাম ও সিলেটে ৩ জন করে এবং ঢাকায় একজন রোগী শনাক্ত হয়েছে।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page