March 10, 2026, 10:39 am
শিরোনামঃ
গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ-ই‌ন্দোনে‌শিয়ার মধ্যে জ্বালা‌নি এবং কৃ‌ষি খাতে সহযো‌গিতা নি‌য়ে দু‌টি সমঝোতা স্মারক সই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জ্বালা‌নি এবং কৃ‌ষি খাতে সহযো‌গিতা নি‌য়ে দু‌টি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে বাংলাদেশ ও ইন্দোনেশিয়া।

সোমবার (৪ সেপ্টেম্বর) জাকার্তায় ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বৈঠক শে‌ষে দু‌টি এমওইউ সই ক‌রে উভয়পক্ষ।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বৈঠকে দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ তিন বিলিয়ন ডলার ছাড়িয়ে যাওয়ায় সন্তোষ প্রকাশ করে ড. মোমেন বাংলাদেশের আমদানি ও রপ্তানির পরিমাণের মধ্যে ভারসাম্যহীনতার কথা তু‌লে ধ‌রেন। তি‌নি ব‌লেন, ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানি প্রসারের মাধ্যমেই এ ব্যবধান কমানো যেতে পারে। বিশেষ করে, যেসব পণ্যে বাংলাদেশের প্রতিযোগিতামূলক সুবিধা রয়েছে।

মো‌মেন ইন্দোনেশিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক পণ্যের বাজার সহজ করার জন্য আহ্বান জানান।

দুদেশের মধ্যে দ্বিপাক্ষিক অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি শিগগিরই চূড়ান্ত হবে বলে আশা প্রকাশ করেন মো‌মেন।

দুই পররাষ্ট্রমন্ত্রী বাণিজ্য ও বিনিয়োগে সহযোগিতা, আন্তর্জাতিক ফোরামে দুদেশের মধ্যে সহযোগিতা, আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য বাংলাদেশের প্রচেষ্টা ও জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যুসহ দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী মারসুদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেন। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক সাদৃশ্য এবং জনগণের মধ্যে একটি ঐতিহাসিক বন্ধন রয়েছে উল্লেখ করে তিনি দুই জাতির মধ্যে একটি শক্তিশালী, আরও প্রাণবন্ত সম্পর্ক গড়ে তোলার জন্য সহযোগিতা ও অংশীদারিত্বের নতুন উপায় অন্বেষণের ওপর জোর দেন।

ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর আমন্ত্রণে ৪৩তম আসিয়ান শীর্ষ সম্মেলন ও ১৮তম পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিতে ড. মোমেন এখন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনসহ জাকার্তা সফরে রয়েছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page