March 27, 2026, 11:32 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

‘বাংলাদেশ এলডিপি’ নামে ইসিতে নিবন্ধন চাইবেন আব্বাসী ও সেলিম গ্রুপ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে বেরিয়ে আসা নেতাকর্মীদের সমন্বয়ে গঠিত এলডিপি (আবদুল করিম আব্বাসী ও শাহাদাত হোসেন সেলিম) নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধনের আবেদন করতে যাচ্ছে। আবেদনে নামের ক্ষেত্রে ‘বাংলাদেশ এলডিপি’ নির্ধারণ করা হয়েছে।

এলডিপির এ অংশের মহাসচিব শাহাদাত হোসেন সেলিম জানিয়েছেন, ‘বাংলাদেশ এলডিপি’ নাম ঠিক করেছেন। রোববার দুপুর ১২টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে নিবন্ধনের আবেদনপত্র জমা দিতে যাবেন দলের শীর্ষনেতারা।

অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টিতে (এলডিপি) ভাঙন ধরে ২০১৯ সালের ১৮ নভেম্বর। একই নামে আরেকটি দলের আত্মপ্রকাশ হয়। এলডিপির নতুন অংশের সাত সদস্যের একটি আহ্বায়ক কমিটিও গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয় আব্দুল করিম আব্বাসীকে। আর সদস্য সচিব করা হয় শাহাদাত হোসেন সেলিমকে।

২০০৬ সালের ২৬ অক্টোবর বিএনপি থেকে ৩৫ জন সংসদ সদস্য বেরিয়ে এসে অলি আহমদের নেতৃত্বে এলডিপি গঠন করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনে নিবন্ধনের আবেদন প্রক্রিয়া চূড়ান্ত করেছে আব্বাসী ও সেলিমের এলডিপির একাংশ।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page