November 21, 2026, 2:36 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দুই দিন আগে বিশ্বকাপ শুরু হলেও বাংলাদেশের যাত্রা শুরু হলো আজ। ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট-বলে দাপট দেখিয়ে আফগানদের ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। লাল-সবুজ বাহিনীর প্রথম জয়ে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (৭ অক্টোবর) বিকালে এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

এদিন বাংলাদেশ টসে জিতলেও তারা আফগানিস্তানকে শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানায়। দারুণ বোলিংয়ে আফগানদের ১৫৬ রানে বেঁধে ফেলেন সাকিব-মিরাজরা।

বল হাতে অবদান ছিল মেহেদী হাসান মিরাজের। ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতেও জয়ের মঞ্চটা গড়েন এই অফস্পিনিং অলরাউন্ডার। ১৫৭ রানের লক্ষ্যে ২৭ রানে দুই উইকেট হারানোর পর বাংলাদেশকে জয়ের পথ দেখিয়েছে তার ব্যাটিং। শান্তকে নিয়ে উপহার দিয়েছেন ৯৭ রানের দুর্দান্ত জুটি। তাতে ভাগ্যের ছোঁয়া ছিল যদিও। মিরাজ দুবার জীবন পেয়েছেন। শেষ অবধি মিরাজ আউট হন ৫৭ রানে।

ততক্ষণে অবশ্য দল জয়ের প্রান্তে। ৩ উইকেটে ১২৪। মাঝে সাকিব আউট হলেও মুশফিককে সঙ্গে নিয়ে ম্যাচ জিতেছেন শান্ত। ৮৩ বলে ৫৯ রানে অপরাজিত ছিলেন তিনি।

বাংলাদেশ: ৩৪.৪ ওভারে ১৫৮/৪, লক্ষ্য ১৫৭ (মুশফিকুর রহিম ২*, নাজমুল হোসেন শান্ত ৫৯*; তানজিদ তামিম ৫, লিটন দাস ১৩, মেহেদী হাসান মিরাজ ৫৭, সাকিব আল হাসান ১৪)।

আফগানিস্তান: ৩৭.২ ওভারে ১৫৬/১০ (ফজল হক ফারুকী ০*; ইব্রাহিম জাদরান ২২, রহমত শাহ ১৮, হাশমতউল্লাহ শহীদী ১৮, রহমানউল্লাহ গুরবাজ ৪৭, নাজিবউল্লাহ জাদরান ৫, মোহাম্মদ নবী ৬, রশিদ খান ৯, আজমতউল্লাহ ওমরজাই ২২, মুজিব উর রহমান ১, নাভিন ০)।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page