April 5, 2026, 2:44 pm
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু চুক্তি স্বাক্ষর 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশ ও যুক্তরাজ্য আজ কপ২৬ ও কপ২৭-এর সিদ্ধান্ত বাস্তবায়নে সহায়তার লক্ষ্যে দ্বিপক্ষীয় এবং বহুপক্ষীয়ভাবে জলবায়ু কর্মসূচিতে একসাথে কাজ করার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে।

প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং এখানে যুক্তরাজ্যের সফররত ইন্দো-প্যাসিফিক বিষয়ক মন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিজ নিজ পক্ষে ‘বাংলাদেশ-যুক্তরাজ্য জলবায়ু চুক্তি’ শীর্ষক চুক্তিতে সই করেন।
চুক্তি স্বাক্ষরের পর আলম বলেন, এখন থেকে বাংলাদেশ ও ব্রিটেন জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে বিশেষ করে কপ ২৬ ও কপ ২৭-এর সুপারিশ বাস্তবায়নে একসঙ্গে কাজ করবে।
তিনি বলেন, ‘বিশেষ করে আমরা জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে ক্ষতি কাটিয়ে ওঠার বিষয়টি বাস্তবায়নে একসাথে কাজ করব।
প্রতিমন্ত্রী বলেন, বিশ্ব উষ্ণায়নের বিরূপ প্রভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সহায়তা দিতে জলবায়ু অভিযোজন আর্থিক ব্যবস্থাকে আরও উদ্ভাবনী করতে ঢাকা যুক্তরাজ্যের সঙ্গে কাজ করবে।
ট্রেভেলিয়ান শুক্রবার নিরাপত্তা, গণতন্ত্র, মানবাধিকার, বাণিজ্য ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে ঢাকায় আসেন।
এই সফর সম্পর্কে ব্রিটিশ হাইকমিশন জানিয়েছে, ‘বাংলাদেশ তার উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রেক্ষাপটে এ সফরের লক্ষ্য হলো সাফল্য উদযাপন করা এবং বাংলাদেশের গুরুত্বপূর্ণ নির্বাচনী বছরসহ আগামী বছরগুলোর জন্য দুই দেশের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে সুদৃঢ় করা।’

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page