October 10, 2026, 8:04 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

বাইসাইকেলে নেপালের জার্মান রাষ্ট্রদূত এলেন বাংলাদেশে 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বাইসাইকেল নিয়ে বাংলাদেশ ভ্রমণ ও ঢাকায় অবস্থানরত পরিবারের সঙ্গে দেখা করতে এসেছেন নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত প্রিঞ্জ থমাস হেনরিজ।

নেপাল থেকে ভারত হয়ে শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় তিনি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন।

এ সময় হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্যরেখায় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম। পরে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টের কার্যক্রম শেষে তিনি বাইসাইকেলে বগুড়ার উদ্দেশে রওনা হোন। এরপর সেখান থেকে তিনি ঢাকায় যাবেন বলে জানা গেছে।

জার্মান রাষ্ট্রদূত প্রিঞ্জ থমাস হেনরিজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ইউএনও নূর-এ আলম

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মো. বদিউজ্জামান বলেন, ‘নেপালে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত থমাস হেনরিজ আজ ভারত হয়ে বাংলাদেশে আসেন। তিনি ছুটি নিয়ে ব্যক্তিগত সফরে বাইসাইকেলে আমাদের দেশে এসেছেন। এটি তার কোনও সরকারি সফর নয়। তিনি হিলি ইমিগ্রেশন থেকে পাসপোর্টের কার্যক্রম শেষে বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন। এরপর সেখান থেকে ঢাকায় যাবেন। সেখানে তার স্ত্রী থাকেন। তার সঙ্গে সময় কাটিয়ে বিমানে নেপাল ফিরবেন বলে জানতে পেরেছি।’

 

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page