October 12, 2026, 4:02 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে ইউপি চেয়ারম্যানকে অপহরণর ; খুলনায় উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো. মনি মল্লিককে উদ্ধার করেছে খুলনা মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (১১ জুন) রাতে খুলনার টিবি বাউন্ডারি সড়ক এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (১২ জুন) সকালে পুলিশের তত্ত্বাবধায়নে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি তাকে দুষ্কৃতকারীরা অপহরণ করে। মো. মনি মল্লিক বাগেরহাট সদর উপজেলার পিসি ডেমা এলাকার বাসিন্দা।

তবে মনি মল্লিকের দাবি এটা অপহরণ নয়, তাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো একটি ভিডিওতে দেখা যায়, মো. মনি মল্লিক বলছেন, “চারজনের একটি দল তাকে ধরে মোটরসাইকেলে উঠিয়ে নিয়ে যায়। তারা আমাকে কিলঘুষি ও পা দিয়ে লাথি মেরেছে। তবে আমি পা পিছলে পড়ে বেশ আঘাত পেয়েছি। এটা অপহরণ নয়, আমাকে হত্যা করার জন্য তুলে নেওয়া হয়েছিল।

খুলনা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা বিভিন্নস্থানে খোঁজাখুঁজির পরে খুলনা শহরের টিবি বাউন্ডারি সড়ক থেকে তাকে উদ্ধার করেছি। তিনি বাগেরহাট জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তার নামে মামলা রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরবর্তীতে যাচাই-বাছাই শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page