April 17, 2026, 7:29 pm
শিরোনামঃ
আজ রাতে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : স্থানীয় সরকার মন্ত্রী দেশে হামের প্রকোপ কিছুটা কমেছে : স্বাস্থ্যমন্ত্রী শিক্ষক নিয়োগে মেধাবীদের নির্বাচন নিশ্চিত করা হবে : শিক্ষামন্ত্রী ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেওয়াই দুই পক্ষের সংঘর্ষে ১২ জন আহত রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা মুষ্টিমেয় স্বৈরশাসক যুদ্ধ দিয়ে পৃথিবীকে ধ্বংস করছে : পোপ হোয়াইট হাউসে শান্তি সংলাপে বসবে ইসরায়েল-লেবানন : ট্রাম্প হরমুজ থেকে মাইন অপসারণে লিটোরাল কমব্যাট শিপ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধবিরতি লঙ্ঘন করলে ট্রিগারে আবার আঙুল রাখবো : হিজবুল্লাহ
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে ইভটিজিংয়ের প্রতিবাদকারীকে কুপিয়ে হত্যা ; ৩ জন গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের চিতলমারীতে ছাত্রীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবককে কুপিয়ে হত্যা মামলায় তিন আসামীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার কোতয়ালী থানার সাখারিগাতী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো, বাগেরহাটের চিতলমারী উপজেলার গোড়ানালুয়া গ্রামের দেলোয়ার হোসেন ওরফে সবুজ মুন্সি(৩০) ও তার বাবা ডাবলু মুন্সি(৫৫) এবং ভাই দ্বীন ইসলাম ওরফে আকাশ মুন্সি (২৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আসামীদের চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক মিডিয়া তারেক আনাম বান্না বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুল জব্বার শেখ হত্যা মামলার মূল আসামীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবা ও দুই ছেলে হত্যার সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। আসামীদের চিতলমারী থানায় হস্তান্তর করা হয়েছে।

চিতলমারী থানার ওসি এ এইচ এম কামরুজ্জামান খান বলেন, তিন আসামীকে র‌্যাবের পক্ষ থেকে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

চিতলমারী এলাকায় মাদ্রাসা পড়ুয়া এক কিশোরীকে স্থানীয় বখাটে দ্বীন ইসলাম মুন্সি প্রায়ই উত্ত্যক্ত করত। ২৫ এপ্রিল উক্ত কিশোরী দর্জি বাড়ি থেকে ফেরার পথে বখাটে দ্বীন ইসলাম তাকে বিভিন্ন ধরণের কুপ্রস্তাব দেয়। তাতে রাজি না হওয়ায় তাকে শ্লীলতাহানী করে ও চড় থাপ্পর মারে। কিশোরী বাড়িতে গিয়ে বিষয়টি পরিবারের কাছে জানায়।

কিশোরীর চাচাতো ভাই ভিকটিম আব্দুর জব্বার শেখ(৩৫) বখাটে দ্বীন ইসলামের বাড়ীতে গিয়ে উক্ত ঘটনার উপযুক্ত বিচার দাবি করলে আসামীরা তার উপর ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার হুমকি দেয়। গেল ০৫ মে রাতে ভিকটিম আব্দুর জব্বার শেখ ও তার শ্যালক রাজিব শেখ চিতলমারী উপজেলার কলিগাতী বাজার থেকে মোটর সাইকেল যোগে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিত ভাবে ওঁৎ পেতে থাকা বখাটে আসামী দ্বীন ইসলাম, তার ভাই দেলোয়ার ও বাবা ডাবলু মুন্সিসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে এলাপাতাড়িভাবে কুপিয়ে জব্বার শেখ ও রাজিব শেখকে গুরুতর জখম করে।

পরে আব্দুল জব্বার শেখ ও রাজিব শেখকে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জব্বার শেখকে মৃত ঘোষণা করেন। রাজিবকে মুমূর্ষু অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজিব ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে চিতলমারী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত আব্দুল জব্বার শেখ চিতলমারী উপজেলার গ্রামের আব্দুল হক শেখের ছেল। আহত রাজিব শেখ চিতলমারী উপজেলার গোরা নলুয়া গ্রামের তৈয়ব শেখের ছেলে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page