October 30, 2026, 7:49 am
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে ইয়াবাসহ ইউপি সদস্য আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে মাসুম মুন্সি নামে ইউনিয়ন পরিষদের এক মেম্বারকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মার্চ) বিকাল ৪টার দিকে পৌরসভার কালাচাঁদের মাজার এলাকা থেকে পুলিশ ১০ পিচ ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করে।
বানিয়াখালী গ্রামের সাইদুর রহমান মুন্সির ছেলে মাসুম মুন্সি (৪২) খাউলিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য (মেম্বার)।

মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন বলেন, থানা পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কে কিছু মোটরসাইকেল আরোহীদের তল্লাশি করা হয়। এ সময় মাসুম মুন্সির কাছে ১০ পিচ ইয়াবা পাওয়া যায়। ইয়াবাসহ মাসুম মুন্সিকে বহনের দায়ে পশ্চিম খোন্তাকাট গ্রামের মিলন আকনকে (৪০) গ্রেপ্তার ও তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার দায়ের করা হয়েছে।

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৫ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page