October 4, 2026, 9:25 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে থানা থেকে ফেরার পথে যুবককে কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাগেরহাটের মোরেলগঞ্জে থানায় গরু চুরির অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে হুমায়ুন কবির হাওলাদার (৩৫) নামের এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। গুরুতর আহত অবস্থায় হুমায়ুকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) রাত ১০টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পুটিখালী ইউনিয়নের উত্তর পুটিখালী গ্রামে এ ঘটনা ঘটে।

হাসপাতালে চিকিৎসাধীন হুমায়ুন কবির হাওলাদার বলেন, মঙ্গলবার দুপুর থেকে আমার ভাই শাহাদতের ৩টি গরু খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে উত্তর পুটিখালী গ্রামের মহসিন খার বাড়ির পেছনের বাগানে গাছের সাথে গরু ৩টি বাঁধা দেখতে পায়। বিষয়টি তাদের কাছে জানতে চাইলে তাদের খেতের ফসল খেয়েছে বলে গরু আটকে রেখেছে বলে জানায়। মাঠে এখন কোনো ফসল না থাকায় কোথাকার ফসল খেয়েছে জানতে চাইলে মহসিন খা ও তার লোকজন গরুর মালিকের চাচাতো ভাই এমদাদুল হাওলাদারকে মারধর করে তাড়িয়ে দেয়।

তিনি আরও বলেন, এ ঘটনা স্থানীয় ইউপি সদস্য মিলন শেখসহ পার্শ্ববর্তী পুলিশ ফাঁড়ির ইনচার্জকে মৌখিকভাবে জানোনো হয়। এরপর গরু তিনটিকে মহসিন তার চাচাতো ভাই বাশার ও মুকুলকে দিয়ে খোয়ারে পাঠায়। এ বিষয়ে মোরেলগঞ্জ থানায় একটি অভিযোগ দিয়ে বাড়ি ফেরার পথে রাত ১০টার দিকে স্থানীয় শহীদ মার্কেটের সামনের রাস্তায় গাছ ফেলে মহসিন ও তার বাহিনীর সদস্যরা আমার মোটরসাইকেলের গতিরোধ করে কুপিয়ে ও পিটিয়ে পা ভেঙে দেয়। আমি হামলাকারীদের বিচার চাই।

এ বিষয়ে কথা বলতে চাইলে মহসিন খার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।।

মোরেলগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে।



Our Like Page