October 1, 2026, 11:47 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে পার্কিংয়ে থাকা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের রামপালের ফয়লা বাজার সংলগ্ন বাসস্ট্যান্ডের কাছে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসের সব সিট (আসন) পুড়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের রামপাল স্টেশনের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস অনুসন্ধান করে দেখছে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে নয়টার দিকে হঠাৎ খুলনা-মোংলা মহাসড়কের ফয়লা বাজার-সংলগ্ন বাস স্ট্যান্ডের কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। দ্রুত আশপাশে থাকা লোকজন সেখানে ছুটে যান। তাদের কাছ থেকে খবর পেয়ে পাশের ফাঁড়ির পুলিশ সদস্য এবং রামপাল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করেন। তবে ততক্ষণে আগুনে বাসের সবগুলো সিট পুড়ে যায়। পুড়ে যাওয়া বাসের সামনে ও জানালার গ্লাসগুলোও তাপের কারণে ভেঙে গেছে। তবে অন্যান্য বাসগুলোতে আগুন ছড়িয়ে পড়েনি।

রামপাল থানার ওসি এস এম আশরাফুল আলম বলেন, ‌‘ফয়লা বাস স্ট্যান্ডের অদূরে সড়কের পাশে একটি বাস দাঁড়িয়ে ছিল। হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক। কে বা কারা, কী উদ্দেশ্যে বাসে আগুন ধরিয়েছে সেটা জানতে অনুসন্ধান শুরু করেছে পুলিশ।’

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page