April 13, 2026, 8:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধার মাগুরায় ডিএনসির অভিযানে হ্যান্ডকাফ পরা অবস্থায় আকুব্বার মোল্লার মৃত্যু প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ অর্থনীতিতে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জোর দিচ্ছে সরকার : বাণিজ্যমন্ত্রী জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক হয়েছে আতঙ্কের কিছু নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমালো সরকার বাংলা নববর্ষ ঘিরে কোনো নাশকতার শঙ্কা নেই : র‍্যাব মহাপরিচালক বরিশালে পুলিশের হাত থেকে বাঁচাতে ১০ টি ইয়াবা গিলে অচেতন মাদক ব্যবসায়ী লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে সাবেক পুলিশ সদস্যের আত্মহত্যা কক্সবাজারে বৃদ্ধকে হত্যার পর ছুরিসহ যুবকের আত্মসমর্পণ
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের মোংলায় এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গোলাম শেখ নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। গত রোববার উপজেলার চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়ার ফেলুরখন্ড এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত গোলাম শেখ ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

এ ঘটনায় গতকাল বুধবার মোংলা থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার ওই তরুণীর বড় ভাই। তবে ঘটনার পরপরই গোলাম শেখ পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ বলছে, অভিযুক্ত গোলাম শেখকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ভুক্তভোগীর স্বজন ও মামলা সূত্রে জানা যায়, দীর্ঘদিন আগে বাবা অন্যত্র চলে যাওয়ায় মা, বড় ভাই ও দুই বোনের সঙ্গে থাকতেন ওই তরুণী। গত রোববার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে বাড়ির অদূরে মাঠে গরু আনতে যান। সেখান থেকে ফেরার পথে পার্শ্ববর্তী একটি চিংড়ির ঘেরের থাকা গোলাম শেখ তাকে টেনে-হিঁচড়ে মাছ পাহারার ঘরে নিয়ে ধর্ষণ করেন। এ সময় ওই তরুণীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে দৌড়ে পালিয়ে যান গোলাম শেখ।

এলাকাবাসী জানায়, এমন বহু অভিযোগ রয়েছে গোলাম শেখের বিরুদ্ধে। কিন্তু প্রভাবশালী হওয়ায় কিন্তু কেউ প্রতিবাদ করতে পারছে না।

মোংলা রামপাল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শনসহ থানায় মামলা নেওয়া হয়েছে। তবে পুলিশ আসার খবরে পালিয়ে যাওয়ায় আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page