September 14, 2026, 6:27 am
শিরোনামঃ
মাগুরায় কৃষকদের মাঝে পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন, ইউনিয়ন পরিষদে ফগার মেশিন বিতরণ মাগুরায় প্রবাসীর পুকুরে গ্যাস ট্যাবলেট প্রয়োগ করে ৫ লাখ টাকার মাছ মেরে ফেলার অভিযোগ যশোরের পল্লীতে ভেজা গায়ে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুতস্পৃস্টে যুবকের মৃত্যু যশোরের শার্শার শফিকে নাশকতার অভিযোগে মণিরামপুর থেকে আটক ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন : স্বরাষ্ট্রমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ জামালপুরে ৭ বছরের শিশুর মাটিচাপা মরদেহ উদ্ধার কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধ ফজলুল হক (৭০)র ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঘটনার দু’দিন পর আজ সোমবার (১১ ডিসেম্বর) ভোরে ফেরির পল্টুনের পাশ দিয়ে ভাসমান অবস্থায় এই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

পরে নিহতের মরদেহ মোড়েলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। আইনগত প্রক্রিয়া শেষ পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে নিখোঁজ হন।

নিখোঁজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করা হয়। নদীর গভীরতা ও স্রোতের কারণে ওই বৃদ্ধকে খুঁজে পাইনি। আজ ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসউদ্দিন বলেন, নদীতে পরে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page