September 7, 2026, 7:53 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে বাস দুর্ঘটনায় ভারতীয় নাগরিক নিহত ; ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী দুটি পরিবহনের বাসের সংঘর্ষে শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের যাত্রী নিহত হয়েছে। এ সময় উভয় বাসের কমপক্ষে ১০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) সকালের দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জের কোটালীপাড়ার দেব গ্রামের গিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে এ তথ্য নিশ্চিত করেছেন মোল্লাহাট হাইওয়ে থানার ওসি শেখ নুরুজ্জামান।

ওসি শেখ নুরুজ্জামান জানান, সকালে ঢাকাগামী যাত্রীবাহী দোলা পরিবহন ফকিরহাটের ফলতিতা এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা বেনাপোলগামী যাত্রীবাহী রাজিব পরিবহনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দোলা পরিবহন সড়কের পাশের খাদে পড়ে যায়। আর রাজিব পরিবহনের যাত্রী শ্রীধর গাঙ্গুলী ঘটনাস্থলে নিহত হন।

এ সময় উভয় পরিবহনের ১০ যাত্রী আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে ঘটনার পর উভয় পরিবহনের চালক ও সহযোগী পালিয়ে গেছে। পরিবহন দুটিকে জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page