October 5, 2026, 2:27 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে রাস্তা থেকে যুবকের মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বাশার খলিফা (২২) নামের এক যুবককে মাথায় আঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৯ জুন) সকালে নাগেরবাজার সর্বজনীন মন্দির সড়ক থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।

নিহত বাশার খলিফা শহরের নাগেরবাজার রেলওয়ে বস্তির প্রয়াত আব্দুল আজিজ খলিফার ছেলে। বাশার পেশায় ভাঙারি বিক্রেতা ছিলেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

নিহতের বড় ভাই মাহবুব খলিফা বলেন, শনিবার রাত ৯টার দিকে বাশার বাড়ির বাইরে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। আজ ভোর ৫টার দিকে মন্দিরের রাস্তায় ভাইয়ের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা আমাদের খবর দেয়।

তিনি আরও বলেন, বাশার খলিফা সারাদিনই বাড়ির বাইরে থাকত। ভাঙারির মালামাল বেচাকেনা করত। আমার জানামতে তার তেমন কোনো শত্রু নেই। কারা তাকে মারল, কেন মারবে?

বাগেরহাট সদর মডেল থানা পুলিশের ওসি সাইদুর রহমান বলেন, বাশারের মাথার পেছনে ও সামনে আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তার মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করেছে। কারা কেন এই যুবককে হত্যা করেছে তা উদঘাটন করতে পুলিশ তদন্ত করছে।



Our Like Page