September 7, 2026, 3:10 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে সন্ত্রাসী হামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ নেতা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতাকে পিটিয়ে-কুপিয়ে গুরুতর আহত করেছে সন্ত্রাসীরা। শুক্রবার (৯ আগস্ট) রাতে বাগেরহাট শহরের পৌরপার্কে এ হামলার ঘটনা ঘটে। আহতদের বাগেরহাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন নেতা হলেন- মল্লিক নিয়ামুল কবিরের ছেলে তানজিব উলরাত (২৩), মিলন হাওলাদারের ছেলে মো. ফারদিম (২৩) ও ওরায়হান মাহামুদের ছেলে রিত্বিক রায়হান (২৩)। আহতদের সবার বাসা বাগেরহাট শহরের বাসাবাটি এলাকায়। এঘটনার পর বাগেরহাট শহরে উত্তেজনা বিরাজ করছে।

বাগেরহাট জেলা হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত ফারদিম জানান, ‘শুক্রবার রাতে বাগেরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সারির যোদ্ধারা মিলে পৌরপার্কে বসে আন্দোলন পরবর্তী বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এসময়ে রাত ৯টার দিকে আওয়ামী লীগের একদল সন্ত্রাসীরা রামদা, রড, ও লাঠি নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালালে আমরা তিনজন আহত হই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ওপর হামলা খবর পেয়ে বাগেরহাট জেলা বিএনপির প্রধান সমন্বয়ক এম এ সালাম আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে যান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page