October 2, 2026, 7:56 pm
শিরোনামঃ
যবিপ্রবির সাবেক উপাচার্যসহ ৭ জনের বিরুদ্ধে ২ মামলার দুদকের অনুমোদন যশোরের শার্শায় পুলিশি অভিযানে আওয়ামী লীগ কর্মী আটক মাগুরার শতখালী মাদরাসার সুপারের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ; তদন্তের দাবি যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের জাটকা-জালসহ ১০ জেলে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১৮০ মণ (৭২০০ কেজি) জাটকা ইলিশ, ১২ লাখ মিটার কারেন্ট জালসহ দুটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা।

রোববার (১৭ নভেম্বর) বেলা ১২টার দিকে তাদেরকে মোবাইল কোর্টে তোলা হয়। এর আগে আজ ভোরের দিকে ট্রলার দুটি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করা হয়।

আটক ফিশিং বোড দুটি হলো এফ বি সবুজ ও এফবি মায়ের দোয়া।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম ও উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিতিতে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখলোর ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

একই সাথে ট্রলারে থাকা ১২ লাখ মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধংস করা হয়। এছাড়া ৭ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ স্থানীয় ১৫টি এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিলিয়ে দেওয়া হয় বলে জানান কোস্টগার্ড কর্মকর্তা মনজুর হোসেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page