October 28, 2026, 6:22 pm
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাগেরহাটে পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস নিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) সকালে সদর উপজেলার বৈটপুর এলাকায় নিজ বসতঘর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃতরা হলেন- বৈটপুর এলাকার আবু দাউদ শেখ (৪৫) ও তার স্ত্রী কোহেলি সুলতানা লাকি। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতুল ফেরদাউস একাদশ শ্রেণি এবং ছেলে আল কাইয়ুম ৭ম শ্রেণির শিক্ষার্থী।

বেমরতা ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য সদস্য রেকসনা বেগম বলেন, আমি বাড়িতে ছিলাম। আমার কাছে একটা ফোন আসে। আমি শুনতে পেলাম আবু দাউদ ও তার স্ত্রী লাকি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। কী কারণে এমনটা করেছে এখন পর্যন্ত জানি না।

ফয়সাল আহমেদ নামে এক প্রতিবেশী বলেন, গতকাল রাতে আবু দাউদের ঘরের পাশে তার বড় ভাই নিজাম শেখের নাতনির জন্মদিনের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আবু দাউদের ছেলে-মেয়ে গেলেও, আবু দাউদ ও তার স্ত্রী যাননি। কেন যাননি এটি নিয়েও গুঞ্জন চলছে।

এদিকে এক সাথে স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কান্না থামছে না ছেলে-মেয়ের। যেকোনো মূল্যে বাবা-মাকে ফিরে চেয়ে বিলাপ করছেন একমাত্র মেয়ে জান্নাতুল ফেরদাউস।

বাগেরহাট মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, পারিবারিক কলহের কারণে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page