September 7, 2026, 6:49 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে হরিণের মাংসসহ শিকারি আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাগেরহাটের রামপালে সাড়ে ২৯ কেজি হরিণের মাংসসহ শফিকুল শেখ (৩০) নামে এক চোরা শিকারিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) ভোরে বগুড়া নদীতে থাকা একটি স্যালো ইঞ্জিন চালিত নৌকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শফিকুল উপজেলার ভাগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে।

এ সময় নৌকা তল্যাসী করে সাড়ে ২৯ কেজি হরিণের মাংস পাওয়া যায়। পুলিশ তাদের ব্যবহৃত ইঞ্জিন চালিত নৌকাটি জব্দ করে।

রামপাল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলা দায়ের করে আটককৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। এ ছাড়া আদালতের নির্দেশে জব্দ হরিণের মাংস কেরোসিন দিয়ে ধ্বংস করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page