March 9, 2026, 6:12 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বাগেরহাটে ৫০০ দুস্থ ও অসহায়দের মাঝে  সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাগেরহাটে সেনাবাহিনীর পক্ষ থেকে দুস্থ ও অসহায় ৫০০ জনের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৬৬ই বেঙ্গলের ৭ পদাতিক ডিভিশন।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে জেলার কচুয়া উপজেলার ডিগ্রি কলেজ মাঠে অসহায়দের হাতে ঈদ উপহার তুলে দেন সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল শাকিব সালেক পিএসসি।

এ সময় উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোসা: তাছমিনা খাতুন, মেজর সিয়াম হাসান, ক্যাপ্টেন এএসএম মুরাদুজ্জামান, ক্যাপ্টেন আসিকুর রহমান ও ৭ পদাতিক ডিভিশনের সেনাবাহিনীর কর্মকর্তারা।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে, চাল, ডাল, তেল, সেমাই, ও চিনি।

কচুয়ার টেংরাখালী এলাকায় সু্বধিাভোগী বৃদ্ধা রমেজান বিবি বলেন, সেনাবাহিনী থেকে খাদ্যসামগ্রী পেয়ে খুশি হয়েছি। তাদের জন্য আমরা দোয়া করি।

খলিশাখালী গ্রামের সাইদুর রহমান বলেন, ঈদের আগের দিন ঈদ সামগ্রী দিয়েছে সেনাবাহিনী। আমরা গরিব, এত টাকা নাই যে ঈদের দিন ভাল খাবার কিনে খাব। আজ আমার খুব আনন্দ লাগছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page