April 10, 2026, 5:05 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

বাণিজ্যিক লেনদেনে ডলারের পরিবর্তে ইন্দোনেশিয়া ও দক্ষিণ কোরিয়া ভিন্ন মুদ্রা ব্যবহারের পথে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া জাতীয় মুদ্রায় বাণিজ্যিক লেনদেনের ব্যাপারে একটি চুক্তিতে পৌঁছেছে।

পার্সটুডে আরো জানায়, ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়া দ্বিপাক্ষিক বাণিজ্যে ইন্দোনেশিয়ান রুপিয়া এবং দক্ষিণ কোরিয়ার উওনের ব্যবহার করার লক্ষ্যে দু’দেশের মধ্যে স্থানীয় মুদ্রা লেনদেন (LCT) বাস্তবায়নের জন্য সমঝোতায় উন্নীত হয়েছে। জাকার্তা গ্লোবের বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তা সংস্থা বার্না জানিয়েছে-শুক্রবার ওই চুক্তিটি চূড়ান্ত হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্দোনেশিয়া (BI), ব্যাংক অফ সাউথ কোরিয়া (BOK) এর সাথে একটি কৌশলগত অংশীদারিত্ব গঠন করে মার্কিন ডলারের ওপর নির্ভরতা কমাতে চাচ্ছে।

ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে LCT ফ্রেমওয়ার্ক ৩০ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে।

ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের যোগাযোগ বিভাগের প্রধান এরউইন হারিওনো এক বিবৃতিতে জানিয়েছেন: ইন্দোনেশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে এলসিটি কাঠামোর বাস্তবায়নের ঘটনা দু’দেশের মধ্যে আর্থিক সহযোগিতার একটি মাইলফলক।

এ বিষয়ে আরউইন বলেন: এটা আশা করা যায় যে দু’দেশের মধ্যে এলসিটি বাস্তবায়ন হলে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন বাড়বে। সেইসঙ্গে বৈদেশিক মুদ্রার ঝুঁকি  যেমন কমবে তেমনি লেনদেনের উন্নয়ন ঘটবে বলেও তিনি মন্তব্য করেন।

এই চুক্তির ভিত্তিতে ইন্দোনেশিয়ার কেন্দ্রীয় ব্যাংক এরইমধ্যে ভারত, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান, চীন এবং সিঙ্গাপুরসহ আরও কয়েকটি দেশের সাথে এলসিটি ফ্রেমওয়ার্ক স্থাপন করেছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এর আগে বলেছিলেন, আমেরিকা ডলারের অস্ত্র ব্যবহার করে আন্তর্জাতিক আর্থিক রিজার্ভ প্রতিষ্ঠানটিকে অকার্যকর করে ফেলেছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page