November 20, 2026, 3:21 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে বোমা হামলায় দগ্ধ চালকসহ ২ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি
এইমাত্রপাওয়াঃ

বাতাসে আবারও ভেঙে পড়লো গড়াই নদীর লাঙ্গলবাঁধ-নাদুরিয়া খেয়া ঘাটের উপর নির্মাণাধীন ব্রিজের গার্ডার

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা জেলার শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের লাঙ্গলবাঁধ বাজার সংলগ্ন গড়াই নদীর নাদুরিয়া খেয়া ঘাটের উপর নিমাণাধীন গড়াই ব্রীজের গার্ডার বাতাসে ভেঙ্গে পড়ে যায়। ইতিপূর্বেও একটি গার্ডার ভেঙ্গে পড়ে। তার দুই মাস পরে আবার আরেকটি গার্ডার রবিবার ২৭ জুলাই দিবাগত রাতে ভেঙ্গে গড়াই নদীর মধ্যে পড়ে যায়। এদিকে গার্ডার নদীর মধ্যে পরার বিকট শব্দে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসীর লোকজন জানান, বাতাসে ব্রিজের গার্ডার ভেঙ্গে পড়ে নদীতে এটা একটা নজির বিহীন ঘটনা।
নানা অনিয়মের কারণে ব্রিজটির নির্মাণ কাজ ধীর গতিতে হওয়ায় এরকম ঘটনা ঘটছে। ঝিনাইদহের শৈলকূপা, মাগুরা জেলার শ্রীপুর ও রাজবাড়ী জেলার পাংশা ও কালুখালী উপজেলা সীমান্তে গড়াই নদীর লাঙ্গলবাঁধ-নাদুরিয়া খেয়া ঘাটে মানুষ ও যানবাহন পারাপারের জন্য এই ব্রীজিটি নির্মাণের কাজ শুরু হয় বেশ কয়েক বছর পূর্বে। ব্রিজ নির্মাণ কাজ এতটাই ধীর গতিতে হচ্ছে সেটা বলার মতো না। তাই এলাকাবাসীর লোকজন মনে করেন কবে যে এই ব্রীজটির নির্মাণ কাজ কবে শেষ হবে কেউই বলতে পারে না। আর এভাবে কাজ করার মধ্যে যদি ব্রীজ ভেঙ্গে যায় তাহলে জনসাধারণ ভয়ে এই ব্রীজে যাতায়াত করবে না ব্রীজ তৈরি হলেও।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page