October 4, 2026, 1:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে : ওবায়দুল কাদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের রুমা ও থানচিতে তিন ব্যাংকে ডাকাতি, পুলিশ-আনসারের অস্ত্র লুট, থানায় হামলা এবং ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনার পর এখন পাহাড়ে যৌথ অভিযান চলছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার সকালে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাসেক সড়ক সংযোগ প্রকল্প-২ (এলেঙ্গা-হাটিকুমরুল-রংপুর মহাসড়ক) এর আওতায় নির্মিত ৫টি ফ্লাইওভার যানবাহন চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আশা করি পাহাড়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে চলে আসবে। পাহাড়ে বিচ্ছিন্নভাবে ঘটনা ঘটছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গোটা পাহাড় অশান্ত হওয়ার কোন কারণ নেই। হঠাৎ করে কেন এমন ঘটনা তার তদন্ত চলছে। পরিস্থিতির আর যেন অবনতি না হয় সেজন্য যৌথ অভিযান চলছে।

তিনি আরও বলেন, এরা সন্ত্রাসী। এদের মদদ দেওয়া হচ্ছে বলে মনে করি না। জোর তদন্তে সবই বেরিয়ে আসবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page