September 30, 2026, 3:16 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট সংশ্লিষ্টতায় বান্দরবানে সাংবাদিক কারাগারে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানে কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফের) সংশ্লিষ্টতায় লোঙ্গা খুমী (৪০) নামের রুমা উপজেলায় কর্মরত এক সাংবাদিককে কারাগারে পাঠিয়েছে আদালত।
শুক্রবার বিকেল লোঙ্গা খুমীকে রুমা থানা পুলিশ বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে বান্দরবান জেলা কারাগারে পাঠায়।
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, লোঙ্গা খুমী দৈনিক মানব জমিন পত্রিকার স্থানীয় প্রতিনিধি। তাকে সেনাবাহিনী শুক্রবার আটক করে থানায় সোপর্দ করে। তার বিরুদ্ধে রুমা থানায় মামলা হয়েছে। শুক্রবার দুপুরেই তাকে আদালতে পাঠানো হয়।
জানা যায়, আটক ব্যক্তি কেএনএফের কেন্দ্রিয় কমিটির সহকারী বৈদেশিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতার আড়ালে দীর্ঘদিন ধরে পাহাড়ের সশস্ত্র সংগঠন কেএনএফকে তথ্য আদান প্রদান করতেন। ফলে সেনাবাহিনীর নজরদারিতে ছিলেন। তার সরাসরি সম্পৃক্ততা বিষয়ক কেএনএফের গোপন অফিসিয়াল নথি সম্প্রতি সেনাবাহিনীর হাতে এলে সেই সূত্র ধরে তাকে আটক করা হয়। গোপন নথিতে কেএনএফের শীর্ষ নেতৃত্বের একটি অফিসিয়াল তালিকা রয়েছে।
লোঙ্গা খুমী জেলার রুমা উপজেলার কুলাইনপাড়া গ্রামের বগামুখ এলাকার ঙাচা খুমীর ছেলে। গত ৬ বছর পুর্বে সে মুরং বাজার এলাকায় পল্লী ডাক্তার হিসেবে কর্মরত ছিলেন। তিনি রুমা গীর্জা পাড়ায় বাড়ি নির্মান করে বসবাস করে আসছেন।

আজকের বাংলা তারিখ



Our Like Page