October 3, 2026, 7:52 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে গরু নিয়ে ঝগড়ার সময় বড় বোনকে কুপিয়ে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের লামায় গরু ভাগাভাগি নিয়ে বড় বোনকে কুপিয়ে হত্যা করেছেন সৎ ভাই শহর আলী (২৩) নামে এক যুবক।

বুধবার (৬ সেপ্টম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউপির ৩ নম্বর ওয়ার্ড বগাইছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোছাম্মদ শামসুন্নাহার বেগম ওই এলাকার মৃত সৈয়দ আহম্মদের মেয়ে। এই ঘটনায় শহর আলী (২৩) ও তার মা শাকেরা বেগমকে (৫০) আটক করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, ঘরের একটি গরু ভাগাভাগি নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে সৎ ভাই শহর আলী কুপিয়ে গুরুতর আহত করেন শামসুন্নাহারকে। স্থানীয়রা ঘটনাস্থল থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী চকরিয়া হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে শামসুন্নাহারের সৎ মা ও ভাইকে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ জানান, এই ঘটনায় নিহতের সৎ মা ও ভাইকে থানা হেফাজতে নেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page