October 29, 2026, 7:21 am
শিরোনামঃ
যশোরের ঝিকরগাছায় জমি নিয়ে বিরোধের জেরে যুবক খুন অগ্নিকাণ্ডে নিহতের দীর্ঘ ১১ দিন পর যশোরে পৌঁছেছে চারটি মরদেহ যশোরে যুবলীগ নেতা আলমগীর আটক বাংলাদেশের ৫ অগ্রাধিকার খাতে জাপানি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর চালকদের আচরণ ও ফিটনেসের কথা বললেই গাত্রদাহ হয় : সড়কমন্ত্রী শুধু একটি নয় ; ভবিষ্যতের সব নির্বাচনই ভালো করার লক্ষ্য ইসির : সিইসি হবিগঞ্জে আইফোনের লোভে বন্ধুকে গলা কেটে হত্যা ; মরদেহ মিললো ডোবায় চট্টগ্রামে ধানক্ষেত পাহারা দিতে গিয়ে কৃষকের দুই হাত বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার খুব শিগগির ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হয়ে উঠবে : ট্রাম্প যুক্তরাষ্ট্রের কোনো ধরনের সাহায্য ছাড়াই মধ্যপ্রাচ্যের সংকট সমাধান সম্ভব : ইরানের প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে ২ কেজি ৭০০ গ্রাম আফিমসহ নারী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানে র‌্যাবের অভিযানে পৌনে তিন কেজি আফিমসহ মে প্রু চিং নামে এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রোববার (২০ মে) রাতে বান্দরবান পৌরসভার মধ্যম পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উজানী পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় এক নারীকে গ্রেফতার করা হয়। পরে ওই নারীর সঙ্গে থাকা বাজারের ব্যাগ তল্লাশি করে ২ কেজি ৭০০ গ্রাম আফিম জব্দ করা হয়।

আবু সালাম চৌধুরী জানান, গ্রেফতার নারী একজন চিহ্নিত মাদক কারবারি এবং ব্যবসায়ী হিসেবে পরিচিত। তিনি দীর্ঘ দিন ধরে বান্দরবান কেন্দ্রিক আফিম বেচাকেনা এবং মাদক চোরাচালানের সঙ্গে জড়িত।
তিনি আরও জানান, বান্দরবানের পাহাড়ী মাদক সিন্ডিকেটের সঙ্গে সমন্বয় করে দুর্গম পাহাড়ী অঞ্চল এবং পার্শ্ববর্তী দেশ থেকে আফিমসহ বিভিন্ন মাদক নিয়ে আসতেন। পরে এসব মাদক মজুত করে বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে নির্ধারিত এজেন্টদের কাছে পাচার করতেন।

আজকের বাংলা তারিখ

  • ২৯শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page