November 19, 2026, 1:59 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা-মসুর-গম বীজ ও সার বিতরণ আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ পাঁচ দেশের কূটনীতিকের বৈঠক জুলাই গণ-অভ্যুত্থানকালের হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ কারাগারে গাজীপুরে পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে ৩ জন আটক সিরাজগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা নিহত গোপালগঞ্জ-১ আসনের এমপি সেলিমের বাড়িতে অগ্নিসংযোগ রাহুল গান্ধী ভারতের মীরজাফর : বিজেপি জাতিসংঘে বিপুল ভোটে রোহিঙ্গা প্রস্তাব পাস হরমুজ প্রণালি ও ইরান ইস্যুতে একমত যুক্তরাষ্ট্র-চীন : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে মাইন বিস্ফোরণে ২ জন হতাহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের রুমায় স্থলমাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুলাল (৩৫) নামের আরও একজন।

মঙ্গলবার (২৩ মে) সকালে রুমা উপজেলার ৩ নম্বর রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চাইক্ষ্যংপাড়ার পার্শ্ববর্তী পাহাড় (বংকু পাড়া টু ধোপানিছড়া সীমান্ত লিংক রোড) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাশেদ (১৮) চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চনুয়া গ্রামের মদিনা পাড়ার নুরুল হকের ছেলে। আহত দুলাল একই এলাকার মহিব উল্লার ছেলে বলে জানা গেছে।

থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুল্লাহ আল নোমান বলেন, দুপুর ১২টা ২০ মিনিটে বিজিবি সদস্যরা মাইন বিস্ফোরণে আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসেন। তবে হাসপাতালে আনার আগেই রাশেদের মৃত্যু হয়। গুরুতর আহত দুলালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, স্থলমাইন বিস্ফোরণে এক যুবক নিহত ও একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে নভেম্বর, ২০২৬
  • ৫ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৮ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page