October 2, 2026, 4:00 pm
শিরোনামঃ
যশোরে কৃষকের লাশ উদ্ধার‌ ; পরিবারের অভিযোগ হত্যা  যশোরের শার্শায় তৃণমূল আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার যশোরের বাঘারপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিসহ দুইজন আটক মাগুরা বুনাগাতী ডিগ্রি কলেজে সংস্কৃতি মন্ত্রীকে সংবর্ধনা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি আসা নিয়ে কোনো সংকট নেই : তথ্যপ্রযুক্তিমন্ত্রী দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খননের উদ্যোগ নিয়েছে সরকার : পানিসম্পদ প্রতিমন্ত্রী আগামী ৩ মাসের মধ্যে কিশোর গ্যাং উৎখাত করা হবে : চিফ হুইপ ফেনীতে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বের জেরে ছাত্রদল কর্মীর দুই আঙুল বিচ্ছিন্ন টাঙ্গাইলে ধর্ষণের অভিযোগে ৭০ বছরের বৃদ্ধের বাড়িতে ৬২ বছরের বৃদ্ধার অনশন দ্বন্দ্ব ভুলে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত এগোচ্ছে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের দিকে
এইমাত্রপাওয়াঃ

বান্দরবানে ১২০ টাকা খরচে পুলিশে চাকরি পেলেন ১১ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বান্দরবান পুলিশ লাইনের সভাকক্ষে আজ সকাল ১০টায় এক অনুষ্ঠানের মাধ্যমে পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত নির্বাচিত ১১জন তরুণ-তরুণীর নামের তালিকা প্রকাশ করেন বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার।

এসময় তিনি পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে চূড়ান্ত নির্বাচিতদের ফুল দিয়ে বরণ করে নেন।

এদিকে কোনো প্রকার হয়রানি, সুপারিশ এবং ঘুষ ছাড়া পুলিশের গর্বিত সদস্য হতে পেরে খুশিতে আত্মহারা হত দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারে সুপারিশপ্রাপ্ত তরুণ-তরুণী।

এসময় অনুষ্ঠানে বান্দরবানের পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাওছার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মো: রায়হান কাজেমী, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশের তথ্যমতে, ১১টি পদের বিপরীতে বান্দরবানে ৩০২জন পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার অংশগ্রহণ করে। ৩ দিনের শারীরিক পরীক্ষা শেষে ৩০২ জনের মধ্যে ৮৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে। পরে লিখিত পরীক্ষায় ৮৫জন অংশগ্রহণ করে ১৯জন উত্তীর্ণ হয়। শেষে মৌখিক পরীক্ষায় ১৯জন থেকে ১১জন উত্তীর্ণ হয়, যার মধ্যে মেধায় ১০জন আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১জন উত্তীর্ণ হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page