October 2, 2026, 12:17 am
শিরোনামঃ
যশোরের কেশবপুর পৌর আওয়ামী লীগ নেতা ইকবাল আটক মাগুরায় আয়ুর্বেদিক কলেজে নানা অনিয়মের অভিযোগ ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি ; আজ থেকেই কার্যকর : স্পিকার হাজার ৫৯২ জনবল নিয়ে হচ্ছে সাইবার পুলিশ ইউনিট ; থাকবে ক্রিপ্টো ও ডার্ক ওয়েব অ্যানালিস্ট : স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করলেও পরবর্তী নির্বাচনে অযোগ্য হবেন না মিষ্টি : অ্যাটর্নি জেনারেল সেপ্টেম্বরে রেমিট্যান্স এলো ৩৪ হাজার কোটি টাকা বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে শ্বশুরবাড়িতেই আগুন দিলেন জামাতা গাজায় ইসরায়েলি হামলায় সাংবাদিকসহ ৮ জন নিহত
এইমাত্রপাওয়াঃ

বান্দরবান দিয়ে অনুপ্রবেশকালে ৫৮ মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বান্দরবানের আলীকদম দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় শিশুসহ ৫৮ মিয়ানমারের নাগরিককে আটক করেছে বিজিবি। শনিবার (১১ জানুয়ারি) ভোরে উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় দালাল চক্রের পাঁচ সদস্যকেও আটক করা হয়।ৎ

আটক দালালরা হলেন, উপজেলার দক্ষিণ নয়াপাড়া এলাকার মো. আনোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫), একই এলাকার মৃত মো. সোনা মিয়ার ছেলে জালাল উদ্দিন (২৭), বাজারপাড়া এলাকার মো. আব্দুর রহিমের ছেলে মো. নজরুল ইসলাম (৪০), চৈক্ষ্যং ইউপির আলী মেম্বার পাড়ার মৃত আবুল হোসেনের ছেলে মো. আবু হুজাইফা (৩২) ও খুইল্যা চেয়ারম্যান পাড়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে মো. খোরশেদ আলম (৫৭)।

স্থানীয়রা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলীকদম উপজেলার ৩ নম্বর নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকায় অভিযান চালায় বিজিবি। এসময় বাংলাদেশে অনুপ্রবেশকালে ১২ জন পুরুষ, ১০ জন মহিলা, ৩৭ শিশুসহ আটক করা হয়। এসময় পাঁচ দালালকে আটক করা হয়। একইসঙ্গে তাদের ব্যবহৃত একটি ডাম্প ট্রাক, একটি প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।ৎ

আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানান, আটক মিয়ানমার নাগরিকদের পুশবেক করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page