March 27, 2026, 11:37 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারকে বাগেরহাটের চিতলমারিতে বদলী ; নতুন আসছেন সাজ্জাদ হোসেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গৌরবজনক অধ্যায় : প্রধানমন্ত্রী অপতথ্য মোকাবিলায় শক্তিশালী স্বাধীন গণমাধ্যম ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ার আহ্বান তথ্যমন্ত্রীর বিগত সরকার দেশের চিকিৎসা সেবা অনেক পিছিয়ে দিয়েছে : পানি সম্পদ প্রতিমন্ত্রী সরকার এপ্রিল পর্যন্ত দেশের জ্বালানি চাহিদা নিশ্চিত করেছে : জ্বালানি প্রতিমন্ত্রী  ফ্যামিলি ও কৃষক কার্ড রাজনৈতিক বিবেচনা নয় প্রকৃত যোগ্যরাই পাচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা গাইবান্ধায় থানায় ঢুকে ওসিসহ সাত পুলিশ সদস্যকে মারধরের অভিযোগে জামায়াত নেতা আটক খাগড়াছড়িতে ইউপিডিএফ-গণতান্ত্রিকের নেতাকে গুলি করে হত্যা ইরানের স্কুলে হামলার ঘটনায় বিচার দাবি জাতিসংঘের ইরানের পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করলো অস্ট্রেলিয়া
এইমাত্রপাওয়াঃ

বান্দরবান সীমান্তের ওপারে প্রচণ্ড গোলাগুলি ; বাড়িঘর ছাড়ছেন সীমান্তের বাসিন্দারা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে মিয়ানমারে প্রচণ্ড গুলির শব্দ শোনা গেছে। এতে আতঙ্কিত হয়ে সীমান্তের অনেক বাসিন্দা বাড়ি ছেড়ে নিকটাত্মীয়ের বাড়িতে চলে গেছেন।

রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় নাইক্ষ্যংছড়ির দৌছড়ি ইউনিয়নের বাহিরমাঠের কাছে ৪৯ ও ৫০নং সীমান্ত পিলারের ওপারে এই গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বন্ধ থাকার পর রবিবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে আবারও গুলির শব্দ শোনা গেছে। এর আগে শনিবার দুপুরে বাহিরমাঠের কাছে ৪৯ ও ৫০নং সীমান্ত পিলার বরাবর ওপারে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী-বিজিপি এবং সে দেশের বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয়। এ সময় একটি গুলি এসে পড়ে বাংলাদেশ ভূখণ্ডে। এরপর রবিবার সকাল সাড়ে ১১টার দিকে আবারও ৫০ থেকে ৬০ রাউন্ড গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে দৌছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মুহাম্মদ ইমরান বলেন, ‘দোছড়ি সীমান্তের বাহিরমাঠ এলাকা বরাবর ওপারে মিয়ানমারে সাড়ে সকাল ১১টার পর থেকে আবারও গুলির শব্দ শোনা গেছে। আমি ইতোমধ্যে সীমান্তের দুই শতাধিক পরিবারকে নিরাপদে সরে আসার জন্য নির্দেশনা দিয়েছি। তারা অনেকেই নিকটাত্মীয়ের বাসায় চলে গেছে। আজও অনেক পরিবার সরে যাচ্ছে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।’

এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম বলেন, ‘সীমান্তের ওপারে গোলাগুলি হচ্ছে। এ কারণে সীমান্ত এলাকার ৪০ থেকে ৫০টি পরিবার স্বেচ্ছায় বাড়ি ছেড়ে অন্য জায়গায় স্বজনদের বাড়িতে আশ্রয় নিয়েছেন। প্রশাসন এ ব্যাপারে নজরদারি করছে।’

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page