September 5, 2026, 7:35 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

বান্দরবান সীমান্ত দিয়ে প্রবেশের সময় ৮১ রোহিঙ্গা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমার থেকে বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় ৮১ জন রোহিঙ্গাকে আটক করে বিজিবির কাছে হস্তান্তর করেছে স্থানীয় জনতা।

সোমবার (১১নভেম্বর) সকালে আলীকদমের বাসস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে মিয়ানমার থেকে আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশে করে ৮১ জন রোহিঙ্গা। তারা আলীকদমের বাসস্টেশন এলাকা থেকে বিভিন্ন স্থানে চলে যাবার চেষ্টা করলে স্থানীয় জনতা তাদের আটক করে।

পরে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ন দেব জানান, মিয়ানমার সীমান্ত থেকে আলীকদম দিয়ে বাংলাদেশে রোহিঙ্গারা প্রবেশের সময় স্থানীয় জনতা ৩টি গ্রুপের ৮১ জনকে আটক করে। পরে তাদের স্থানীয় প্রশাসনের মাধ্যমে বিজিবির কাছে সোর্পদ করেছে।

তবে এ ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছে কিনা তা খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page